নিজস্ব প্রতিবেদক:জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে মিছিল করেছে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (২২ জুন) বিকেলে উপজেলা চত্বরে বাস্তা ইউনিয়নের যুবদল নেতা রকি খান, এডভোকেট মহসিন রনি,সেলিম এর নেতৃত্বে মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি কেরানীগঞ্জের উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলার মেইন গেটের সামনে গিয়ে শেষ হয়।এ সময় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী নিষিদ্ধ কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেবার আহ্বানও জানান মিছিলে থাকা যুবদলের নেতাকর্মীরা।
সাবেক ছাত্রদল নেতা,ও উপজেলা যুবদলের সদস্য রকি খান বলেন“আওয়ামী লীগ ৫ আগস্টের জুলাই বিপ্লবকে অগ্রাহ্য করে আবারও রাজনৈতিক কার্যক্রম বিস্তারের চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা রাষ্ট্র ও আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের মানুষ এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না।”
বাস্থা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহাসিন রনি বলেন,“আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাদের বিরুদ্ধে থাকা নিষেধাজ্ঞা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আইন অমান্য করে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।”
এছাড়াও মিছিল থেকে নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম না করতে পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীদের অবস্থান নিতেও নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য: মিছিলে উপজেলা বিএনপি নেতা, বাস্তা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর খান উপস্থিত ছিলেন:





