সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দৃষ্টি প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক:মানবিক প্রতিষ্ঠান জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দৃষ্টি প্রতিবন্ধী আগত এবং ঢাকা মহানগরীতে বসবাসকারী ১৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ১৫ দিন থাকা-খাওয়ার ব্যবস্থা, এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার (১৫ জুলাই)বন্যার পানি কমে যাওয়ায় এবং আবহাওয়া ভালো হবার পর তাদের প্রত্যেককে ৪৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করে বিদায় দেওয়া হয়।

সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার জানান। বর্তমানে মামলা জটিলতার কারণে সংস্থার সকল কার্যক্রম বন্ধ।যদি সংস্থার কার্যক্রমকে গতিশীলভাবে পরিচালনা করা যেত তাহলে সকল জেলায় গিয়ে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের ব্যবস্থা করা যেত। যা গত ২০২৪-এর বন্যায় করা হয়েছিলো। বর্তমানে প্রশাসক নিযুক্ত থাকায় সংস্থার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না।

তিনি আরো জানান শুধু এই ১ শত ৫০ জন প্রতিবন্ধী নয় আমি গত ৬ মাসে প্রায় ৫০০ শত অসচ্ছল,হতদরিদ্র প্রতিবন্ধীকে ৫০ লক্ষ টাকা বিভিন্ন রকম আর্থিক সহযোগিতা করেছি। এসব অর্থ কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন বন্ধুদের নিকট থেকে সংগ্রহ করা হয়েছে।

বিতরণী অনুষ্ঠানে সংস্থার মহাসচিব আইউব আলী হওলাদার,কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী মাধব চন্দ্র সরকার,আবু আলেম মাতুব্বর,গফফার হোসেন,মখলেছুর রহমান সহ অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।