কেরানীগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাঙ্গনে হাম-রুবেলা কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক,তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোঃ আব্দুল মোকাদ্দেস,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা বেগম সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কনসালটেন্ট,চিকিৎসক,নার্স ও অন্যান্য স্টাফ বৃন্দ।

এছাড়াও উপজেলার ১২ টি ইউনিয়নে জন্য আসা ১ লক্ষ ৩৪ হাজার ২ শত ৭৪ টি ভ্যাকসিন বিভিন্ন ইউনিয়নে অস্থায়ী টিকাদান কেন্দ্রে ১০ মে পর্যন্ত শিশুদেরকে জরুরী হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে।

উল্লেখ্য:১৮ জেলার ৩০ উপজেলা ও ৪ সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জ উপজেলায় মোট লক্ষ মাত্রা ১৩৪২৭৪ জন।