সাভার প্রতিনিধি:ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে বিএনপির নেতা কর্মীরা।
৪ ফেব্রুুয়ারী বুধবার দুপুরে সাভার পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঢাকজেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীনী কল্যাণ সমিতির নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের অনুরোধ করেন।
এসময় ঢাকাজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও এডিশনাল পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দিন এর নেতৃত্বে সাধারণ মানুষকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে অবহিত করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে বিজয়ী করার আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ আজম খান, এ্যাডভোকেট নাহিদুল ইসলাম শাহীন, এ্যাডভোকেট সাইফুল, এ্যাডভোকেট আনোয়ার হোসেন,শাখাওয়াত হোসেন সহ বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।





