সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান করেছেন রাজউক কর্মকর্তা পলাশ শিকদার

নিজস্ব প্রতিবেদক:সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথাযথ সত্যতা যাচাই,বস্তুনিষ্ঠতা,নিরপেক্ষতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপ-পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) ও অথরাইজড অফিসার (ইঞ্জি.)পলাশ সিকদার। এক প্রতিবাদ লিপিতে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিবাদ বার্তায় ইঞ্জিনিয়ার পলাশ সিকদার জানান,তিনি আইন ও দেশের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল।যেকোনো সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী ও তদন্তকারী কর্তৃপক্ষকে তিনি শুরু থেকেই সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন,একটি নিরপেক্ষ ও নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে উন্মোচিত হবে।একই সাথে, বিভ্রান্তিকর বা অপপ্রচারমূলক সংবাদ প্রকাশ না করে সঠিক ও যাচাইকৃত তথ্য পরিবেশনের জন্য তিনি সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন,উপ-পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) ও অথরাইজড অফিসার (ইঞ্জি.)পলাশ সিকদার।