নিজস্ব প্রতিবেদক:আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।’এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মানবাধিকার কর্মী জয়ন্তী রায়’এর সভাপতিত্বে,ইন্টারন্যাশনাল ফর আলেক্ট্ররাল সিস্টেম (আইএফইএস) উদ্বোধক কানিজ ফাতেমার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুক।
আলোচনা সভায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোহাম্মদ মামুন প্যানেল চেয়ারম্যান তারানগর ইউনিয়ন পরিষদ কেরানীগঞ্জ। এডভোকেট তাপস পাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ। এছাড়াও,দলিত নারী নেত্রী,বনানী বিশ্বাস,সাথী সরকার, লিপিকা মন্ডল সহ অন্যান্য নেত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দলিত নারী নেত্রী লিপিকা মন্ডল দীর্ঘ ২০ বছর ধরে নারীদের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করায়,তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় বক্তারা নারীর সম্মান ও মর্যাদাকে সমুন্নত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। নারীর অধিকার মর্যাদা রক্ষা শুধু দায়িত্ব নয় এটি একটি ন্যায়বিত্তিক সমাজ গড়ার প্রথম শর্ত কারণ নারীর সম্মান মানে মানবতার সম্মান আর নারীর অগ্রগতি মানে দেশের অগ্রগতি।নারীরা অনেক এগিয়ে গেছে উল্লেখ করে বক্তারা আরো বলেন,পুরুষের পাশাপাশি দেশের উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।





