সাভার পৌর শ্রমিক দলের কমিটি গঠন সভাপতি কামাল সম্পাদক আরিফ

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাভার পৌরসভা শাখার ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মো : শহিদুল ইসলাম কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: মিজানুর রহমান আরিফ। এর আগে তিনি এই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সুপারিশক্রমে ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি হাজী মো: দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক মো: হোসেন আলীর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।

শ্রমিক দলের পক্ষ থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৫ জানুয়ারি কমিটির অনুমোদন দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে অধিকতর যাচাই-বাছাইয়ের পর আনুষ্ঠানিকভাবে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন এই কমিটিতে সংগঠনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করা এবং পূর্বের ত্যাগ, মামলা, হামলা-নির্যাতন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখসারিতে থাকা নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানানো হয়।

কমিটিতে প্রথমবারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহিম। তিনি এর আগে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনসহ সাভার পৌর শ্রমিক দলের টানা তিনবারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- মো: মাহমুদ হাসান মুক্তি, মো: আসলাম, মোঃ মনিরুজ্জামান হাওলাদার, মো: মিজানুর রহমান, মো: গাজী আনিছুর রহমান, দেওয়ান মো: সারওয়ার উদ্দিন, মো: মঈন উদ্দিন মুন্না, মো: বোরহান উদ্দিন, শাহ রাজীব আলম ফয়সাল, মো: মাসুদ রানা, মো: বিজয় খন্দকার জসিম, মোঃ শরিফ উদ্দিন, মোঃ খোকন মোল্লা, মো: মাসুদ রানা, হাজী মোঃ আলম।যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- মো: আতিকুল ইসলাম সুমন, মো: নজরুল ইসলাম খান, মোঃ আবুল কালাম সিকদার, মো: মুকুল মোল্লা, মো: ইউসুফ আহমেদ নয়ন, মোঃ আশরাফুল ইসলাম রানা, মোঃ মনির আহমেদ সোহেল, মো: সালাউদ্দিন, মো: সাইফুল ইসলাম।

সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- মো: জসিম উদ্দিন, মোঃ শরিফুল হক, মোঃ মাসুদ রানা, মোঃ আব্দুল খালেক, মোঃ সিদ্দিক মোল্লা, মোঃ জিল্লুর রহমান, মো: আলমগীর হোসেন, মোঃ রুবেল, মো: কাউসার মিয়া, মোঃ সাহাবুদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন- মো: জসিম উদ্দিন মোল্লা ও মো: আল মামুন মাসুম।সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন- মোঃ সুজন মাদবর, মোঃ ইউসুফ আহমেদ, মোঃ জাকির হোসেন, মো: নুরুল আমিন রিপন, মোঃ ফয়েজ আহমেদ মিলন, মো: আনোয়ার হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান দুলাল, মো: মাসুম, মোঃ দেলোয়ার, মো: আরিফুল ইসলাম ভূঁইয়া, মোঃ গোলাম মোস্তফা, মো: নান্নু বেপারী, মোঃ তানভীর হোসেন রাব্বী, মো: রবিউল ইসলাম রুবেল, মো: তানজীদ আহমেদ সাগর, মো: চান মিয়া, মোঃ উজ্জল শেখ।প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন- মো: মুক্তাদির মুন্না।সহ-প্রচার সম্পাদক- মো: ইয়াসিন সরদার ও মোঃ কামাল উদ্দিন।দপ্তর সম্পাদক- মোঃ মোমিনুল ইসলাম মাসুদ।সহ-দপ্তর সম্পাদক- মোঃ হারুন অর রশিদ ও মোস্তাফিজুর রহমান লিটন।যুব বিষয়ক সম্পাদক- মো: আলাউদ্দিন সোহাগ।সহ-যুব বিষয়ক সম্পাদক- মোঃ মেহেদী হাসান ইমরান ও মোঃ সাইদুল ইসলাম।তথ্য বিষয়ক সম্পাদক,মোঃ মমিনুর রহমান রবিন।সহ-তথ্য বিষয়ক সম্পাদক- মো: আজিজুর হোসেন বেপারী ও মোঃ আলমগীর হোসেন মোল্লা।ক্রীড়া সম্পাদক- মো: আলী বাবু।সহ-ক্রীড়া সম্পাদক- মো: লিয়াকত আলী খাঁন ও মোঃ মনির হোসেন।সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মোঃ সোহাগ হোসেন। সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মো: জাকির হোসেন ও মো: শাহিন আলী।ধর্ম বিষয়ক সম্পাদক- মোহাম্মদ আবু ইউসুফ।সহ-ধর্ম বিষয়ক সম্পাদক- মো: মেহেদী হাসান রাজু ও মো: আল-আমিন।শ্রম-বিষয়ক সম্পাদক- মো: সোহাগ।সহ-শ্রম-বিষয়ক সম্পাদক-মোঃ জিল্লুর রহমান, মোঃ নাজিম হোসেন ও মোঃ আব্দুল করিম।সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মোঃ হাসান।সহ-সাংস্কৃতিক সম্পাদক- মো: আসিফ খান ও মোঃ ফরিদ হোসেন বাবু।আইন বিষয়ক সম্পাদক- মো: ইসমাইল মোল্লা।সহ-আইন বিষয়ক সম্পাদক- মো: সাইফুল ইসলাম।শিল্প বিষয়ক সম্পাদক- মোঃ জিয়া উদ্দিন সহ-শিল্প বিষয়ক সম্পাদক- মোঃ রায়হান।শিক্ষা বিষয়ক সম্পাদক- মো: রুহুল আমিন রুবেল।সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক- মোঃ আল আমিন।কোষাধক্ষ্য- মোঃ কামাল হোসেন।সহ-কোষাধক্ষ্য- মো: রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ রানা মিয়া।মহিলা বিষয়ক সম্পাদক- তাসলিম আক্তার জবা, বৃষ্টি আক্তার, শাকিরুন নেছা মীম ও কুলসুম আক্তার।

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- সেরজন মিয়া, মোঃ আব্দুল আল রুবেল, মোঃ রেজাউল মোল্লা, মোঃ বাবুল মিয়া, মোঃ রাসেল মাহমুদ, মো: রাসেল মিয়া, মো: ওয়াসিম মোল্লা, মোঃ সাইফুল ইসলাম, মো: নুরুল ইসলাম, মোঃ রুমান, মোঃ আসাদুল মিয়া, মোঃ রনি মান্না, মোঃ দুলাল হোসেন, মোঃ বাবর আলী, মো: মিঠু, মো: মামুনুর রশিদ, মো: ইয়াছিন, মো: আবুল কালাম, মোঃ পারভেজ, মোঃ জুবায়ের, মোঃ শিমুল ও মোঃ মনির।

নবগঠিত এই কমিটির নেতারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।