বিশেষ প্রতিনিধি: ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ) এক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ বয়েস ক্লাব এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম বাবুল আকন (৬১)। তিনি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার মুছা মান্ডার গ্রামের মৃত সবজল আকনের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডি এলাকার ৯/এ নম্বর রোডের ৫৫/এফ নম্বর বাসায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,জেলা ডিবি (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুস শাফিউল আলমের নেতৃত্বে একটি অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ভোররাত ৪:০৫ থেকে ৪:৩০ ঘটিকা পর্যন্ত পরিচালিত এই অভিযানে কালিগঞ্জ বয়েস ক্লাব সংলগ্ন এলাকা থেকে বাবুল আকনকে আটক করা হয় এবং পরবর্তীতে তার কাছ থেকে অবৈধ ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।





