কেরানীগঞ্জে তদন্তে গাফিলতি পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি আদালতের মামলার তদন্তে গাফিলতি ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আসামিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলে ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন রোকেয়া বেগম নামে এক ভুক্তভোগী নারী।

তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ইউনিয়নের কলাকান্দি এলাকার বাসিন্দা।

আবেদনে তিনি উল্লেখ করেন, গত ১৮ মে ২০২৬ তিনি প্রধান বিচারিক হাকিম (দক্ষিণ কেরানীগঞ্জ আমলি) আদালতে ৪২০, ৪০৬, ৩২৫, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় একটি সিআর মামলা (নং-৭২৪/২৬) দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন

দাখিলের নির্দেশ দেন।আদালতের নির্দেশের পর মামলাটির তদন্তের দায়িত্ব পান দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে যোগাযোগ করেননি এবং মামলার সাক্ষীদের জবানবন্দিও নেননি। বরং তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে বলে বাদীকে জানান,

পরে বাদী আদালতে খোঁজ নিয়ে জানতে পারেন, কোনো তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

ভুক্তভোগী রোকেয়া বেগম লিখিত অভিযোগ জানান,তদন্ত কর্মকর্তা আসামিদের সঙ্গে অবৈধ যোগসাজশে মামলার তদন্ত কার্যক্রমে গাফিলতি করেছেন। এ কারণে তিনি জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করে আদালতের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত তদন্ত কর্মকর্তা এসআই মো. জাকির হোসেন বলেন, তদন্তে আমার কোন গাফলতি ছিলো না।সঠিক তদন্ত মাধ্যমে আদালতে জমা দিয়েছি।